পলাশে ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৯:৩৫
পলাশে ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর পলাশে আইন ভঙ্গের দায়ে ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।


বুধবার (১১ মার্চ) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।


পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় বলে জানান পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ বদরুল হুদা ।


এসময় পলাশের ডাঙ্গা ইউনিয়নের কাজৈর এলাকার মেসার্স এম এ এস ব্রিক ফিল্ড, মেসার্স আজিজ বকুল ব্রিক ফিল্ড, পলাশের ইসলামপাড়া এলাকার মেসার্স কম্বাইন্ড ব্রিকস, মেসার্স বন্ধু ব্রিকস (৭৭৭) ও মেসার্স একতা ব্রিক ফিল্ডকে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৫টি ভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয় এবং ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়।


"ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫ (২) লংঘনের দায়ে উক্ত আইনের ১৫ (১) ধারা অনুসারে এসব অর্থদন্ড করা হয়।


অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়। উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরুল হুদা এবং পরিদর্শক সমর কৃষ্ণ দাস। অভিযান চলাকালে র‌্যাব-১১ এর একটি টহল দল এবং নরসিংদী জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।


পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরুল হুদা জানান, “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে মোট ৫টি ইটভাটার বিরুদ্ধে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে নরসিংদী জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com