গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে আগুন, দগ্ধ ৩
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০১:১৩
গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে আগুন, দগ্ধ ৩
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন দ্বগ্ধ হয়েছেন।


বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এলাকার আ. সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়। ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট আগুন আশপাশে ছড়িয়ে পড়লে তিনজন দ্বগ্ধ হন। এ সময় ওই ভবনের কয়েকটি কক্ষে আগুন লাগে।


খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টারর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। দ্বগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় পাঠান।


আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com