রান্না ঘরে জমে ছিল গ্যাস, চুলা জ্বালাতেই বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৯:৫১
রান্না ঘরে জমে ছিল গ্যাস, চুলা জ্বালাতেই বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকার ধামরাই পৌরসভার কিষাণ নগর এলাকায় তিতাস লাইনের চুলার গ্যাস থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। এরমধ্যে স্ত্রীর অবস্থা গুরুতর।


দগ্ধরা হলেন- সুমনা বাদশা (৪৫) ও তার স্বামী বাদশা মিয়া (৫৫)।


মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টার দিকে ধামরাই পৌরসভার কিষাণ নগর এলাকায় একটি দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।


বিস্ফোরণের ঘটনার সূত্রপাতস্থলের ভবনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।


খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে।


হাসপাতাল সুত্রে জানা যায়, সুমনা বাদশার শরীরের প্রায় ৮৫ ভাগ দগ্ধ ও বাদশা মিয়ার প্রায় ২০ ভাগ দগ্ধ হয়েছে।


প্রতিবেশী অসীম ঘোষ বলেন, রাতে বাদশার স্ত্রী রান্না করতে যায়। এ সময় হঠাৎ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়।


ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান বলেন, রাত ১০টার দিকে স্থানীয়রা বিস্ফোরণের খবর দিলে ধামরাই ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে কোনো আগুন ছিল না। রান্নাঘরে বিস্ফোরণের কারণে ওই বাড়ির গ্যাসের লাইনের রাইজার বন্ধ করা হয়েছে এবং দুইটি লিকেজ ছিল তা বন্ধ করা হয়েছে। তবে এ ঘটনায় এক দম্পতি দগ্ধ হয়েছে বলে জানাতে পেরেছি এবং তাদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com