টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ২১:০১
টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের চাপায় মাসুদ মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।


মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত মাসুদ মিয়া সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার রাজবদপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে।



যমুনা সেতু পূর্ব থানার এএসআই মো. শরিফুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা রংতুলি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় মোটরসাইকেলটি ওভারটেক করতে গেলে ওই বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ মারা যান। বাসটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


বিবার্তা/ইমরুল/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com