রাজবাড়ীতে ১২০১ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১৬:০৩
রাজবাড়ীতে ১২০১ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে চর-ঝিকুড়ী ৫ নম্বর ওয়ার্ডের ১ হাজার ২০১ জন নারীর মাঝে আনুষ্ঠানিকভাবে বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় পাংশা উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।


মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডা. রাশেদ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীর হাতে এই বিশেষ কার্ড তুলে দেন। এর মাধ্যমে পদ্মা পারের এই প্রান্তিক জনপদের হতদরিদ্র ও নিম্নবিত্ত নারীরা সরকারি সরাসরি আর্থিক সহায়তার আওতায় আসলেন।


এর আগের রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, পুলিশ সুপার মো. মনজুর মোরর্শেদ, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সালে মোহাম্মদ আলী আহসান।


ফ্যামিলি কার্ড পাওয়া নারীরা বলেন, প্রথমে বাড়ি বাড়ি গিয়ে তালিকা সংগ্রহ করে সমাজ সেবা অধিদপ্তর। গত কাল থেকে মোবাইলে টাকার মেসেজ পেয়েছে। আজ হাতে হাতে কার্ড পাচ্ছি। এই টাকা দিয়ে ছেলের পড়ালেখা ও সংসারের চাহিদা মেটাতে সাহায্য করবে বলে জানান নারীরা।


এ সময় স্থানীয় সংসদ সদস্য হারুন অর রশিদ বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সারাদেশের মানুষের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে।এদেশের প্রতিটি মানুষ যদি ভোট না দিতো আমরা এভাবে নিরঙ্কুশ বিজায় অর্জন করতে পারতাম না। তাই আমরা সকল শ্রেণী পেশার ধর্ম বর্ণের মানুষের নিয়ে কাজ করবো।


প্রধান অতিথি ডা: রাশেদ আল মামুন সাংবাদিকদের বলেন, আজ দক্ষিণ এশিয়ার জন্য ঐতিহাসিক দিন।আমরা নারীকে সম্মান করছি, নারীর শ্রম কে সম্মান করেছি,অর্থনীতির শক্তভিত স্থাপনের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ করেছি।আজ গণজাগরণ তৈরি হয়েছে, এই প্রথম কোন রাজনৈতিক পরিচয় বিবেচনা ছাড়াই ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে।



বিবার্তা/মিঠুন/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com