সিংগাইরে ফসলি জমির মাটি কাটায় ২ জনের কারাদণ্ড
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০২:০৮
সিংগাইরে ফসলি জমির মাটি কাটায় ২ জনের কারাদণ্ড
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে ফসলি জমির মাটি (টপসয়েল) কাটার দায়ে ২ জনকে ১ মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


দন্ডিতরা হলেন- উপজেলার গোবিন্ধল গ্রামের দাদন মিয়ার ছেলে মো. সুজন (৩০) ও মৃত. ওহাব আলীর ছেলে মো. মানিক(২৮ )।


শনিবার (৭মার্চ) দিবাগত রাত ৯ টা থেকে ১২ টা পর্যন্ত সদর ইউনিয়নের গোবিন্ধল নতুন বাজার চকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট খায়রুন্নাহার।


মোবাইল কোর্ট সুত্রে জানা যায়, রাতে ওই চকের ফসলি জমি থেকে মাটিকাটার সংবাদ পেয়ে অভিযানে গিয়ে মাটিকাটারত একটি এস্কেভেটর ও পরিবহনরত ২ টি ট্রলি পাওয়া যায়। এসময় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। সেই সাথে এস্কেভেটর ও ট্রলি দু'টি অকেজো করা হয়। অভিযানে সিংগাইর থানা পুলিশ ও গ্রাম পুলিশ সহযোগিতা করেন।


উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি নিশ্চিত করে জানান, ফসলি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/হাবিবুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com