
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা উদযাপিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মহিলা বিষয়ক অধিদপ্তর নরসিংদী ও জাতীয় মহিলা সংস্থা নরসিংদী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আশিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, জাতীয় মহিলা সংস্থা নরসিংদী এর পক্ষে সালমা আক্তার স্বপ্না, ফাহিমা খানম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর নরসিংদী কার্যালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) গুল রাওশান ফিরদৌস।
প্রধান অতিথি নরসিংদীর জেলা প্রশাসক বলেন- আপনার মেয়েও অন্যর ঘরে যাবে এটা আপনার মনে রাখতে হবে। আমার আপনার ঘরে যে মেয়েটি বউ হিসেবে আসে তাকে যেন আমরা নিজের মেয়ে হিসেবে দেখবো। তাহলে আমার মেয়ে আপনার মেয়ে ভাল থাকবে। আমাদের মেয়েরা স্বামীর ঘরে নির্যাতিত হবে না। নিরাপদে থাকবে।
অন্যান্য বক্তরা বলেন, নিরাপত্তা নারীর অধিকার, এটা দয়া বা কোন করুণা নয়। সেদিনই নারী অধিকার প্রতিষ্ঠিত হবে। যেদিন নারী দিবসের প্রয়োজন নেই। অনুষ্ঠান সার্বিক ব্যবস্থাপনায় ছিলো নরসিংদী জেলা প্রশাসন।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]