টাঙ্গাইলে অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্পের কার্যক্রম বন্ধ
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ২০:৫৯
টাঙ্গাইলে অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্পের কার্যক্রম বন্ধ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর বাজারের অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্পের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


রবিবার(৮ মার্চ) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই পাম্পটি বন্ধ করে দেন এবং পাম্পের মালিককে নগদ ৩৫ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, কয়েক মাস যাবত টাঙ্গাইল শহর সংলগ্ন বাসাখানপুর বাজারে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি এআর ট্রেডার্স নামক মিনি পেট্রোল পাম্প পরিচালনা করছেন। এই মিনি পেট্রোল পাম্পটি পরিচালনার জন্য প্রয়োজনীয় কোন প্রকার বৈধ কাগজপত্র নাই। চলমান সংকটকালে ওই পাম্পে পেট্রোল বেশি দামে বিক্রি করা হচ্ছিল। প্রতিটি মোটরসাইকেলে ওই পাম্প থেকে ৫০০-১০০০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, নিয়মিত অভিযানের মাধ্যমে বাজার তদরকি করা হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশ, অতিরিক্ত মূল্য ও ভেজাল রোধে তারা কাজ করছেন। এর প্রেক্ষিতে সদর উপজেলার বাসাখানপুর বাজারে একটি দোকানে অনুমোদন ছাড়া এআর ট্রেডার্স নামে মিনি পেট্রোল পাম্প গড়ে তুলে বেশি দামে পেট্রোল বিক্রি করছে। ফলে এআর ট্রেডার্সের মালিক আব্দুর রাজ্জাককেকে নগদ ৩৫ হাজার টাকা জরিমানা এবং পেট্রোল বিক্রি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযানে টাঙ্গাইলের সেনেটারী ইন্সপেক্টর সাহিদা আক্তার ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাবের) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/ইমরুল/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com