খোলা সয়াবিন কিনে বোতলজাত করে বিক্রি, ম্যানেজারের কারাদণ্ড
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১৬:৫৪
খোলা সয়াবিন কিনে বোতলজাত করে বিক্রি, ম্যানেজারের কারাদণ্ড
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে খোলা বাজার থেকে নিম্নমানের সয়াবিন তেল কিনে বিভিন্নকোম্পানির নামে বোতলজাত করে বিক্রি ও তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় ১৭ ব্যারেল খোলা নিম্নমানের সয়াবিন তেল ও বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করা প্রায় ১ হাজার বোতল তেল জব্দ করা হয়।


সাভারের দেওগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।


অভিযান থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সাভারের দেওগাঁও এলাকায় দীর্ঘ দিন ধরে স্থানীয় ইউপি সদস্য মুজিবরের বাড়ি ভাড়া নিয়ে প্রশাসনের চোখকে ফাকি দিয়ে একটি চক্র খোলা বাজার থেকে নিম্ন মানের সয়াবিন তেল কিনে সেগুলো বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বিক্রি করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।


এসময় ওই কারখানায় গিয়ে অভিযোগের সত্যতা মিললে কারখানাটির ম্যানেজারকে আটক করে ১ বছরের কারাদন্ড ও নগদ ২ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। পাশাপাশি জব্দ করা হয় নিম্নমানের ১৭ ব্যারেল খোলা সয়াবিন তেলসহ বোতলজাত করা অন্তত ১ হাজার বোতল তেল।


সয়াবিন তেলের কারখানার পাশাপাশি ওই এলাকায় আরো একটি ভেজাল কসমেটিকস তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের খবরে পালিয়ে যায় ওই কারখানার লোকজন। পরে দুটি কারখানাই সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com