
ফাল্গুনের শেষ দিকে এসে প্রায়ই ভোররাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে নদীপথ। এতে দৃষ্টিসীমা কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে।
রবিবার (৮ মার্চ) সকাল ৭ টা থেকে ৯ টা প্রযন্ত ২ ঘন্টা ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিলো। এর আগের দিন শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৭ টা থেকে সাড়ে ৯ টা প্রযন্ত ২ ঘন্টা ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিলো। এ সময় মাঝনদীতে আটকে পড়ে দুটি ফেরি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কুয়াশা ঘন হলে নৌপথে দিকনির্দেশনা বোঝা কঠিন হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে তখন ফেরিগুলোকে ঘাটে নোঙর করে অপেক্ষা করতে হয়। এতে উভয় ঘাটে যাত্রীবাহী বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।দুর্ঘটনায় রাতে যেমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে দৃষ্টিসীমা স্বাভাবিক হলে আবারও ফেরি চলাচল শুরু করা হয়।
এদিকে যাত্রীরা বলছেন, হঠাৎ করে ফেরি বন্ধ হয়ে গেলে তাদের ভোগান্তি বাড়ে। বিশেষ করে দূরপাল্লার যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন,দুর্ঘটনা এড়াতে আজ সকাল সাতটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। এতে যানবাহনের চালক ও যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে।নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]