ফরিদপুরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ২৩:৪০
ফরিদপুরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে হ্যান্ড মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজিয়েছেন রনি ঘোষ নামে স্থানীয় একজন যুবলীগ কর্মী।


শনিবার (৭ মার্চ) রাতে শহরের বিভিন্ন সড়কে তিনি একটি ছোট হ্যান্ড মাইক দিয়ে ৭ মার্চের ভাষণ বাজান। এরই মধ্যে ওই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে।


ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ‘বিষয়টি জানা নেই। এটি দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তাদেরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।’


ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানা নেই। এ বিষয়ে কেউ কোনো অভিযোগও করেননি। তারপরও খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com