ঈদের কেনাকাটা করতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, যুবক গ্রেফতার
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ২৩:৪৪
ঈদের কেনাকাটা করতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, যুবক গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর মাধবদীতে ঈদের কেনাকাটা করতে গিয়ে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।


শুক্রবার (৬ মার্চ) এ ঘটনায় সকালে মামলা দায়েরের পর বিকেলে হৃদয় মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে আড়াইহাজার এলাকার এক যুবকের সঙ্গে ওই নারীর মুঠোফোনে যোগাযোগ ছিল। তার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে ওই নারী একাই নরসিংদীর মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের খামারদী এলাকায় যান। পরে রাত ৮টার দিকে ওই এলাকার একটি মাছের খামারের পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে আগে থেকে অপেক্ষমাণ আরও তিন যুবকসহ ভুক্তভোগীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় দুর্বৃত্তরা তার ব্যবহৃত মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা-পয়সাও নিয়ে নেয়।


পরে ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে শুক্রবার মাধবদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ হৃদয় মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে।


মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে কাঁঠালিয়া এলাকা থেকে হৃদয় মিয়াকে গ্রেফতার করেছে। এ ঘটনায় মামলা করা হয়েছে এবং জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।


এর আগে গত ২৬ ফেব্রুয়ারি মাধবদী থানা এলাকায় বাবার কাছ থেকে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার থেকে তারা আট দিনের রিমান্ডে রয়েছে। সেই ঘটনার রেশ না কাটতেই একই এলাকায় আবারও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠল।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com