
টাঙ্গাইল পৌর সুপার মার্কেট সংলগ্ন ভিক্টোরিয়া রোডে অবস্থিত আজিজ প্লাজায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।
শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ঘটনাস্থলে গিয়ে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত মার্কেটের বিভিন্ন দোকান ঘুরে দেখেন।
এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও সর্বস্বান্ত হয়ে পড়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে আজিজ প্লাজার দ্বিতীয় তলায় একটি কম্পিউটারের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে মার্কেটজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিবার্তা/ইমরুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]