
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদযাত্রায় ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসন ও যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে টাঙ্গাইল পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তাই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কসহ জেলার আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ইতোমধ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, মহাসড়কে যানজট নিরসন, শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এজন্য সড়ক ব্যবস্থাপনা, যানবাহন নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিবার্তা/ইমরুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]