
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধিমারা এলাকায় দ্রুতগতির একটি মাইক্রোবাস চাপায় কৃষক সলিম শিকদারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গান্ধিমারা বাজারের একটু আগে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সলিম শিকদার রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মদিক শিকদারের ছেলে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আজাদ বলেন, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি হাসপাতালে নিয়ে আসার আগের মৃত্যু হয়েছে।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, একটি সড়ক দুর্ঘটনার কথা শুনেছি। তবে আমি বিস্তারিত জানি না। শুনেছি মরদেহটি রাজবাড়ী হাসপাতালে আছে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]