কৃষিজমি রক্ষায় সিংগাইর উপজেলা প্রশাসনের অভিযান, জরিমানা
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১৭:০৪
কৃষিজমি রক্ষায় সিংগাইর উপজেলা প্রশাসনের অভিযান, জরিমানা
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কৃষিজমি রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। অবৈধ মাটিকাটা বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান চালানো হচ্ছে। কোথাও মাটি কাটার খবর পেলেই সেখানে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।


মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বলধারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।


অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারায় তিনটি মামলায় তিনজনকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মধ্যচর নয়াবাড়ি গ্রামের আনোয়ারকে ১ লাখ টাকা, মানিকদহ গ্রামের লুৎফরকে ১ লাখ টাকা এবং নবগ্রাম গ্রামের আব্দুর রহিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


এ সময় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি এস্কেভেটর (ভেকু) ও মাটি পরিবহনের একটি ট্রলি অকেজো করে দেওয়া হয়।


মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিল উদ্দিন। তিনি বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটিকাটা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানোর দাবি জানিয়েছেন।


বিবার্তা/হাবিবুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com