চাঁদাবাজ আটক করে পুলিশে দিলেন এমপি, পালাল মাদক ব্যবসায়ীরা
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১২:৫৬
চাঁদাবাজ আটক করে পুলিশে দিলেন এমপি, পালাল মাদক ব্যবসায়ীরা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য (এমপি) ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।


বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে তিনি নিজেই আশুলিয়ার কাঠগড়ার আলতাফ নগর সহ বিভিন্ন স্থানে চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।


এসময় তিনি আলতাফ নগর এলাকায় একটি নির্মানাধীন বাড়ির মালিকের কাছে ২০ লক্ষ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে রুবেল মন্ডল ও বাবুল নামে দুই চাঁদাবাজকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়। এদিকে সংসদ সদস্যের অভিযানের খবর পেয়ে মাদক ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।


এসময় তিনি বলেন, চাঁদাবাজদের কোন দল নাই সে কোন দলেরই হোক তার বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হবে।


আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন দুই চাঁদাবাজের বিরুদ্ধে নিয়মিত থানায় মামলা দায়ের করা হবে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com