২০ রোজার মধ্যে বেতন-বোনাস দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৯:২৭
২০ রোজার মধ্যে বেতন-বোনাস দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় ঈদুল ফিতর উপলক্ষে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধ ও নিরাপদ ঈদযাত্রার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।


বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির ব্যানারে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে গার্মেন্টস শ্রমিকরা।


বক্তারা অভিযোগ করেন, ঈদ কেন্দ্র করে পরিবহন ভাড়া কয়েকগুণ বাড়ার পাশাপাশি চাঁদাবাজি, চুরি-ছিনতাই ও তীব্র যানজটে শ্রমিকদের ভোগান্তি বাড়ে। তারা ২০ রমজানের মধ্যে বেতন-বোনাস পরিশোধ এবং নিরাপদ ও যানজটমুক্ত যাত্রা নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনায় তিন দফা
দাবি জানান।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com