
টাঙ্গাইলের কালিহাতীতে বালু বোঝাই ট্রাক উল্টে টাকের মালিক রিফাত (২৪) নিহত হয়েছেন। এ সময় ট্রাকের হেলপার সিফাত গুরুত্বর আহত হয়েছে।
নিহত ট্রাকের মালিক রিফাত ভূঞাপুর উপজেলার চাঁন আমুলা গ্রামের হায়দার আলীর ছেলে।
বুধবার (৪ মার্চ) বিকালে ঢাকা যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, যমুনা এলাকা থেকে বালুভর্তি একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে একটি বাস পেছন থেকে ওভারটেক করার সময় ট্রাককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলেই ট্রাকের মালিক নিহত হয়।
যমুনা সেতু পূর্বপার থানার এসআই রেজাউল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ট্রাকের মালিক রিফাতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আহত ট্রাকের হেলপার সিফাতকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]