ছাড়পত্র পেলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু: ডিএনসিসি প্রশাসক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০১:১০
ছাড়পত্র পেলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু: ডিএনসিসি প্রশাসক
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পরিবেশ অধিদপ্তর থেকে চুড়ান্ত ছাড়পত্র পেলে সাভারের বলিয়ারপুরের ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের আমিনবাজার ল্যান্ড ফিল বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে জানিয়েনে ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।


মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সাভারের বলিয়ারপুরের আমিনবাজার ল্যান্ড ফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।


এসময় তিনি আরও বলেন, বর্তমানে দেশে জনগণের সরকার রয়েছে মানুষের ক্ষতি করে সরকার কোন কিছু করবে না জানিয়ে তিনি আরও বলেন,দীর্ঘদিন যাবত এখানে ময়লার স্তপ রয়েছে ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের সকল ময়লা এখানে ফেলা হয় অনেক আগেই এই ময়লা ট্র্যাশ করে বিদ্যুৎ উৎপাদন করা যেত কিন্তু পরিবেশ অধিদপ্তরের কিছু জটিলতার কারণে তা হয়ে উঠেনি বিদ্যুৎ উৎপাদন হলে এখানে আর মানুষের দুর্ভোগ থাকবে না জানিয়ে তিনি আরও বলেন,সাভারের ময়লা আবর্জনা এখানে ফেলা যায় কিনা তা দেখা হবে এবং এখানকার কোন কর্মকর্তা যদি দুর্নীতি করে থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও বলেন তিনি।


এসময় ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com