
নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের দিঘাকান্দী গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গত সোমবার বিকেলে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে জনৈক বাবুলের পায়ের নিচে একটি ভারি বস্তু অনুভূত হয়। সে ভারি বস্তুটি পানির নিচ থেকে তুলে নদের তীরে নিয়ে আসে। বস্তুটি তৎক্ষণাত ধুয়ে মুছে পরিস্কার করার পর ধারণা করা হয় গুপ্ত ধনের মতো কিছু একটা। এসময় বস্তুটি নিয়ে তিনি বাড়ি ফিরলে মানুষের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়। ছোট্ট শিশুরাও মনোর আনন্দে বস্তুটি নিয়ে খেলধুলা শুরু করে। বস্তুটি কী’ এ নিয়ে এলাকাবাসীর সন্দেহ হলে ৯৯৯ এর মাধ্যমে বাবুল মিয়া বিষয়টি মনোহরদী থানা পুলিশকে অবহিত করেন। থানার ওসির নির্দেশে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সেখানে গিয়ে দেখে বস্তুতি অতি পুরাতন, জংধরা গ্রেনেড। তারা সাথে সাথে থানার উর্ধতন কর্মকর্তাকে ঘটনাটি অবহিত করে। থানা কর্তৃপক্ষ বস্তুটির পাহাড়া দিয়ে রাখার জন্য তাদেরকে সেখানেই অস্থান করার নির্দেশ দেন এবং বোম ডিসপোজাল ইউনিট ঢাকাকে অবহিত করেন। কিন্তু এখনো পর্যন্ত (রাত পৌনে আটটা) বোম ডিসপোজাল ইউনিট সেখানে পৌছেনি। এ অবস্থায় পুলিশের নিয়ন্ত্রণে গ্রেনেডটি মনোহরদী থানার অধিনে বোমটি রাখা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট আসার পর এব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে মনোহরদী থানার ডিউটি অফিসার এসআই শহীদুল ইসলাম জানান।
বিবার্তা/কামরুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]