
সাভারের আশুলিয়ায় মহাসড়ক দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ অভিযান করেছে উপজেলা প্রশাসন। ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর ও নবীনগর চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহীম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এসময় গুরুত্বপূর্ণ নবীনগর ও পল্লী বিদ্যুৎ এলাকায় কয়েকশ অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
নতুন করে কেউ দোকানপাট অবৈধভাবে বসালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,পর্যায়ক্রমে সাভার বাসস্ট্যান্ড বাইপাইল হেমায়েতপুর সহ বিভিন্ন স্থানে সকল অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ করা হবে। আগামী রোজার ঈদে যেন কোন জায়গায় যানজট না হয় কোথাও সেজন্য উচ্ছেদ আরো বেগমন করা হবে বলেও জানান তিনি।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]