
রাজবাড়ীতে ট্রাক চাপায় জিলাল হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা সাগর এগ্রো ফুড ইন্ডাস্ট্রির সামনে এ ঘটনা ঘটে।
নিহত জিলাল হোসেন রাজবাড়ী সদর উপজেলার পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড ভবানীপুরের দামেজ উদ্দীনের ছেলে। তাদের গ্রামের বাড়ি কালুখালীর মাজবাড়িতে। সম্প্রতি প্রবাস থেকে ছুটিতে দেশে আসেন তিনি।
পাংশা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জিলাল রাজবাড়ী থেকে মোটরসাইকেলে করে বাগমারা মোড় দিয়ে পাংশার দিকে যাচ্ছিলেন। সাড়ে ৭টার দিকে পাংশা থেকে ফরিদপুরগামী একটি ট্রাক সামনে থেকে তার মোটরসইকেলে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী জিলাল ঘটনাস্থলেই মারা যান।
পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামিম হোসেন জানান, জিলালের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]