
ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১ মার্চ) ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায়ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
ডিবি পুলিশ জানায়, ভোররাতে সেখানে ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় হাতেনাতে ডিবি পুলিশ একটি প্রাইভেটকার ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সদস্য আব্দুল করিম ওরফে মুন্সি, সাদ্দাম হোসেন ও মহসিন ওরফে সুন্দর আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।
আটককৃত আব্দুল করিম ওরফে মুন্সির বিরুদ্ধে ১৬টি, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ৬টি ও মহসিনের বিরুদ্ধে ২টি চুরি, ডাকাতি ও মাদক মামলা রয়েছে।
তাদেরকে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]