রাজবাড়ীতে কৃষককে পিটিয়ে হত্যা অভিযুক্ত বরকত আটক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১৮:৩২
রাজবাড়ীতে কৃষককে পিটিয়ে হত্যা অভিযুক্ত বরকত আটক
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর শহীদ ওহাবপুর ইউনিয়নের গৌড়িপুর এলাকায় শমসের আলী শেখ নামে এক কৃষককে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মাদক কারবারি বরকত শেখকে আটক করেছে পুলিশ।


রবিবার (১ মার্চ) ভোরে রাজবাড়ী সদর উপজেলা শহীদওহাবপুর ইউনিয়নের গৌড়িপুর গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত শমসের আলী শেখ রাজবাড়ী সদর উপজেলা শহীদওহাবপুর ইউনিয়নের গৌড়িপুর এলাকার সোবান শেখের ছেলে। আর আটক বরকত শেখ একই এলাকার মজিদ শেখের ছেলে।


রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, বরিবার ভোরে হঠাৎ করে বরকত শেখ একটি বাঁশ নিয়ে প্রতিবেশি শমসের শেখের বাড়িতে গিয়ে তাকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারপিট করেন। এতে শমসের গুরুতর আহত হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত বরকতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে বলে জানান তিনি।


বিবার্তা/মিঠুন/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com