সারাদেশ
রাজবাড়ীতে পা রেখেই ভালোবাসায় সিক্ত হলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৭
রাজবাড়ীতে পা রেখেই ভালোবাসায় সিক্ত হলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টানা ৪ দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা রাজবাড়ীতে পৌঁছেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি।


শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে তিনি রাজবাড়ী পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনতা তাকে বিপুল সংবর্ধনা জানান।


সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় ঢাকার বাসভবন হতে পদ্মা সেতু হয়ে তিনি রাজবাড়ীর উদ্দেশ্যে যাত্রা করেন। বেলা ১২টায় প্রতিমন্ত্রী রাজবাড়ীর প্রবেশদ্বার গোয়ালন্দ মোড়ে পৌঁছালে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।


এ সময় উপস্থিত জনতা তাঁকে ফুলের পাপড়ি ছিটিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান।


এদিন বেলা সাড়ে ১২টায় প্রতিমন্ত্রী রাজবাড়ী সার্কিট হাউসে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করেন।


এরপর দুপুর ১টায় তিনি রাজবাড়ী পৌর এলাকার ২৮ কলোনীস্থ পৌর কবরস্থানে তাঁর প্রয়াত পিতা-মাতার কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। বিকেলে নিজ বাসভবনে তিনি বিপুল সংখ্যক নেতাকর্মীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক বিষয়ে মতবিনিময় করেন।


সফরসূচি অনুযায়ী আগামী ৩ মার্চ পর্যন্ত তিনি জেলায় বিভিন্ন প্রশাসনিক ও সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


বিবার্তা/মিঠুন/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com