সাভারে মশা নিধন কার্যক্রম রোধে স্প্রে কার্যক্রম শুরু
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬
সাভারে মশা নিধন কার্যক্রম রোধে স্প্রে কার্যক্রম শুরু
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে মশা নিধন কার্যক্রম রোধে স্প্রে কার্যক্রম উদ্বোধন করেলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।


শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সাভার পৌরসভার উদ্যোগে ব্যাংক কলোনী পাঁচ নং ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা.দেওয়ান মো.
সালাউদ্দিন বাবু।


এসময় তিনি নিজে ড্রেন ও রাস্তায় ফগার মেশিন দিয়ে ফগিং ও মশার বংশ বিস্তার রোধে লাভা নিধনের জন্য স্প্রে করেন।


গত কয়েকদিন ধরে সাভার পৌর এলাকার বাসা বাড়ি রাস্তাঘাটে মশার উপদ্রব্য বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নেয় সাভার পৌরসভা।পর্যায় ক্রমে এ কার্যক্রম সাভার ও আশুলিয়ায় করা হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com