শিক্ষামন্ত্রীকে ‘পাগল’ বললেন রাজবাড়ীর শিক্ষক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬
শিক্ষামন্ত্রীকে ‘পাগল’ বললেন রাজবাড়ীর শিক্ষক
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পাগল’ মন্তব্য করায় রাজবাড়ী সদর উপজেলার আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওয়াসিম রানাকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে।


সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রীর একটি সংবাদ বক্তব্য শেয়ার করে ওয়াসিম রানা আপত্তিকর ভাষায় মন্তব্য করেন।


পোস্টে তিনি লেখেন, শুরু হয়ে গেলো পাগলের পাগলামি, যা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সমালোচনার জন্ম দেয়।


পোস্টটি এমন এক প্রেক্ষাপটে দেওয়া হয়, যখন শিক্ষামন্ত্রী অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এ ঘোষণার প্রতিক্রিয়ায় ওই শিক্ষক তীব্র ভাষায় সমালোচনা করেন।


এদিকে সামাজিক মাধ্যমে অনেকেই অভিযোগ করেছেন, ওয়াসিম রানা কোচিং কার্যক্রমের সঙ্গে যুক্ত।নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোচিং করান বলে অভিযোগ রয়েছে। পুরোদমে তিনি একজন কোচিংবাজ শিক্ষক।


আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস বলেন, আমি ফেসবুক তেমন বুঝি না, ফলে বিষয়টি আমার নজরে আসে নাই। তবে শিক্ষক হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করা অনভিপ্রেত। বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” শিক্ষক ওয়াসিম রানা কোচিং কার্যক্রমের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, সে স্কুলের ভেতর শিক্ষার্থীদের কোচিং করান না। তবে স্কুলের বাইরে ঘর ভাড়া করে কোচিং বানিজ্য করেন।


জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরী বলেন, একজন শিক্ষক হয়ে শিক্ষামন্ত্রীকে ''পাগল'' সম্বোধন করে সামাজিক যোগাযোগমাধ্যমের নিউজ শেয়ার দেওয়া অপরাধ। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com