সাভার-কেরানীগঞ্জকে সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত করা হবে: এমপি আমান উল্লাহ
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭
সাভার-কেরানীগঞ্জকে সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত করা হবে: এমপি আমান উল্লাহ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-২ আসনকে ঢেলে সাজাতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ভূমি দখলকারীমুক্ত সাভার-কেরানীগঞ্জ গড়ে তোলার প্রত‍্যয় ব‍্যক্ত করেছেন, ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জ উপজেলার আটি ভাওয়াল বিদ‍্যালয় প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এ কথা বলেন তিনি।


এ সময় তিনি আরও বলেন, আমি ৯১ সালে কেরানীগঞ্জে গ‍্যাস সরবরাহ করেছিলাম। যার সরবরাহ এখন অনেকটাই কম। তাই আবার সেটি পূনরায় সরবরাহ করা হবে বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন। এ সময় তিনি ঢাকা-২ আসনকে ঢেলে সাজাতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ভূমি দখলকারীমুক্ত সাভার-কেরানীগঞ্জ গড়ে তোলার প্রত‍্যয় ব‍্যক্ত করেন।


ইফতার মাহফিলে সমন্বয়কারী হিসেবে ব‍্যরিষ্টার ইরফান ইবনে আমানসহ স্থানীয় গন‍্যমান‍্য ও রাজনৈতিক ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com