
রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির দায়ে হাসান শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সোনাপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।
দণ্ডপ্রাপ্ত হাসান শেখ কালুখালী থানাধীন মৌকুড়ি গ্রামের বক্কার শেখের পুত্র।ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন,মৎস্য সুরক্ষা আইন, ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী আফ্রিকান মাগুর মাছ সংরক্ষণ ও বিক্রয় দণ্ডনীয় অপরাধ। অভিযানে মোট ৩৭ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ নিকটস্থ একটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]