চাঁদাবাজি বিরুদ্ধে গণমিছিল করায় যুবদল নেতার ওপর হামলা- গাড়ি ভাঙচুর
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭
চাঁদাবাজি বিরুদ্ধে গণমিছিল করায় যুবদল নেতার ওপর হামলা- গাড়ি ভাঙচুর
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাদক, চাঁদাবাজি এবং আধিপত্যের বিরুদ্ধে গণমিছিল ও মানববন্ধন করায় আশুলিয়া থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরেরঅভিযোগ উঠেছে জহির ও তার সহযোগীদের বিরুদ্ধে।


বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।


ভুক্তভোগী সাবেক আশুলিয়া থানা যুবদল নেতা ও ধামসোনা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোন্তাজ উদ্দিন জানান, বেশ কিছু দিন ধরে এলাকায় মাদক এবং চাঁদাবাজ বিরোধী কার্যক্রম চলমান রয়েছে। এসবের বিরুদ্ধে বিভিন্ন সমাবেশ র‍্যালি এবং সচেতনতা সৃষ্টির জন্য কাজ করছেন তিনি। এতে ক্ষতিগ্রস্ত হয় জহির ওরফে মুরগী জহির। এরই ধারাবাহিকতায় রাতে ধামসোনা ইউনিয়ন পরিষদের সামনে সাবেক যুবদল নেতা ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সদস্য মমতাজ উদ্দিন মোন্তাজের ওপর হামলা করে জহির ও তার সহযোগীরা। এসময় মোন্তাজের গাড়ি ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে আগুন ধরিয়ে দেয়।পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করেন।


এঘটনায় আশুলিয়া থানায় ২৩ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাবেক যুবদল নেতা। এসময় গাড়ি থেকে নগদ দুই লক্ষ টাকাও লুট করে দুই জনকে পিটিয়ে তারা পালিয়ে যায়। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রুবেল হাওলাদার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com