
রাজবাড়ীতে কৃষক নেতা আতর আলী শেখকে হত্যার প্রতিবাদ ও হতহতদের পরিবারের ক্ষতি পূরণ ও হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় এনে সাজা প্রদানের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে মানববন্ধন, প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আনিসুর রহমান খোকনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক চুন্নু মোল্লা, শ্রম বাস্তবায়ন সংগ্রাম পরিষদ রাজবাড়ী জেলা শাখার উপদ্রেষ্টা রবিউল আলম মিনু, নিহতের স্ত্রী মর্জিনা ছেলে তামিম ও মেয়ে মীম বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে প্রভাবশালী সূর্যের নেতৃত্বে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় কৃষক নেতা আতর আলী শেখকে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সন্ত্রাসীদের দিয়ে বাড়ি-ঘর ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে এবং ১৫ থেকে ২০ জন নারী-পুরুষকে পিটিয়ে আহত করা হয়েছে। আমরা এর বিচার চায়। সরকারের কাছে আমাদের দাবি এই পরিবারের ক্ষতি পূরণ যেনো দেওয়া হয়। পরিবারটি অসহায় হয়ে পড়েছে। আতর আলীর হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় এনে সাজা প্রদানের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি রাজবাড়ী জেলা শাখার সদস্য, নিহতের পরিবারের সদস্য এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]