ধামরাইয়ে ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থী নিহত
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪০
ধামরাইয়ে ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থী নিহত
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকার ধামরাইয়ে ইট ভর্তি ট্রাকচাপায় মাহিম নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকটি তৎক্ষনাৎ পালিয়ে যায়।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নান্নার ইউনিয়নের সুতিপাড়া-নান্নার আঞ্চলিক সড়কের গোপাল কৃষ্ণপুর এলাকায় একটি সেতুর ওপর এ ঘটনা ঘটে।


ধামরাই থানার এসআই মো. আজাহারুল ইসলাম জানান, সকালের দিকে স্কুলে যাওয়ার সময় স্থানীয় একটি ইট ভাটা থেকে আসা ইট বোঝাই ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। সুরতহাল শেষে অভিযোগ না করায় মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।


নিহত মাহিম ধামরাইয়ের নান্নার ইউনিয়নের গোপাল কৃষ্ণপুর এলাকার মো. এখলাসের ছেলে। সে ধামরাইয়ের আশাবোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com