রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধে হামলা, কৃষকের মৃত্যু
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৪
রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধে হামলা, কৃষকের মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ী সদর উপজেলায় জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আতর শেখ (৫৫) নামে এক কৃষক মারা গেছেন। নিহত আতর শেখ সদর উপজেলার বেথুলিয়া গ্রামের মৃত আইনুদ্দিন শেখের ছেলে।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আতর শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল।


স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার সূর্যের সাথে রজব শেখ ও বারেক শেখের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে সূর্য ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আজ ভোরে তাদের বাড়িতে হামলা চালিয়ে ১৫ জনকে আহত করে। আহতদের মধ্যে কয়েকজনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং আতর শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে বিকেলে আতর শেখ মারা যান।


অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করা হলে পুলিশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করবে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com