নারায়ণগঞ্জে মাদক ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬
নারায়ণগঞ্জে মাদক ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মো. ইমন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মাসদাইর গুদারাঘাট এলাকার হাজীর মাঠে এই ঘটনা ঘটে।


নিহত ইমন (৩৯) মাসদাইর গুদারাঘাট এলাকার খৈয়মের ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার মাসদাইর ঘোষবাগ এলাকায় বসবাস করতেন।‎


‎স্থানীয়রা জানান, আনুমানিক রাত ৯টার দিকে মাসদাইর গুদারাঘাট এলাকার হাজীর মাঠে ইমন তার সহযোগীদের সঙ্গে স্থানীয় মাদক ব্যাবসায়ী জাহিদ গ্রুপের সদস্যদের সাথে বাকবিতণ্ডা হয়। এ সময় ইমনকে কুপিয়ে ফেলে রেখে যায় জাহিদ গ্রুপের সদস্যরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।


‎ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মান্নান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ৩০০ শয্যা খানপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com