
মানিকগঞ্জের সিংগাইরে যৌথ বাহিনীর অভিযানে ১১টি ককটেল, ২টি হাতবোমা ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় অভিযান চালিয়ে এসব বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়।
জানা যায়, যৌথ বাহিনীর সদস্যরা সাবেক যুবদল নেতা ইকবাল হোসেন শামীমের কারখানার পাশের একটি বাঁশঝাড় থেকে ১১টি ককটেল, ২টি হাতবোমা, ২টি দেশিয় অস্ত্র এবং একটি চেইন উদ্ধার করেন। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলের নিকটবর্তী একটি ফাঁকা মাঠে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ককটেল ও হাতবোমাগুলো নিষ্ক্রিয় করে। দেশীয় অস্ত্রগুলো জব্দ করে সেনা ক্যাম্পে নেওয়া হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক সেখানে মজুত করেছিল। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে।
বিবার্তা/হাবিবুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]