নরসিংদীতে ব্রিজে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৯
নরসিংদীতে ব্রিজে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঘোড়াশালের পুরনো রেলসেতুতে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল ১১টার দিকে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের সামনের পুরনো সেতুর উপর দিয়ে অজ্ঞাত এক নারী পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী আন্ত:নগর ট্রেনের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে পড়ে যান তিনি। এতে মাথা ও মুখে ফেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ নদীর পারে নিয়ে আসে। খবর পেয়ে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ তার মরদেহ উদ্ধার করে।


ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ইউসুফ মিয়া জানান, ট্রেনের ধাক্কায় ঘোড়াশাল সেতু থেকে নদীতে পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়ছে। তার আনুমানিক বয়স ২৫ বছর। পিবিআই নিহত নারীর ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয় শনাক্তে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।



বিবার্তা/কামরুল/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com