যেখানে অনিয়ম-দুর্নীতি সেখানেই ব্যবস্থা : প্রতিমন্ত্রী টুকু
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০০
যেখানে অনিয়ম-দুর্নীতি সেখানেই ব্যবস্থা : প্রতিমন্ত্রী টুকু
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যেখানেই অনিয়ম ও দুর্নীতি পাবো সেখানেই ব্যবস্থা নেয়াহবে,প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির ব্যাপারে সর্বোচ্চ জিরো টলারেন্স ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে সাভারে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি ও অনিয়মের বিষয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।


সাভারের বিসিএস লাইভস্টক একাডেমির, ৪৪তম বিসিএস ক্যাডারের নবযোগদানকৃত কর্মকর্তাগণের, ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্নীতি অনিয়মের ব্যাপারে আমাদের সর্বোচ্চ পদক্ষেপ থাকবে। জনগণের ভোটের মধ্য দিয়ে, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে সরকার একটি আধুনিক দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com