যাত্রাবাড়ীতে বাসা-লেগুনা সংঘর্ষে নিহত ২
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪
যাত্রাবাড়ীতে বাসা-লেগুনা সংঘর্ষে নিহত ২
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসা-লেগুনা সংঘর্ষে ২ জন নিহতের ঘটনা ঘটেছে।


রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় ও পথচারীরা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।


সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের একজন আজিজুল ইসলাম (৪৫)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি, তার বয়স আনুমানিক ৫৫ বছর। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, মীর হাজারীবাগ ঘণ্টিঘর এলাকায় সড়ক দুর্ঘটনার একটি সংবাদ পেয়েছি। এতে হতাহত রয়েছে, তবে এখনো মোট নিহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনায় ঘটনাস্থলেই আরও একজন নিহত হওয়ার খবর রয়েছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com