
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে।
শুক্রবার রাত ১২ টা ১ মিনিটে সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের এ শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
এসময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সোনারগাঁ সার্কেল তৌফিকুর রহমান, কাঁচপুর সার্কেল ফাইরুজ তাসমিন, সোনারগাঁ থানা ওসি মহিববুল্লাহ, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারলণ সম্পাদক মো. মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া দিসবটি উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসন, সোনারগাঁ মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ ফায়ার সার্ভিস, সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন রাজনৈনিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন। এসময় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়।
বিবার্তা/ইমরান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]