সারাদেশ
একুশের প্রথম প্রহরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিমন্ত্রী টুকুর শ্রদ্ধা
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১
একুশের প্রথম প্রহরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিমন্ত্রী টুকুর শ্রদ্ধা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।


শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে রাত ১১টা ৫০ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছে প্রতিমন্ত্রী ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি… আমি কি ভুলিতে পারি’ গানের সুরের মধ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।


পরবর্তীতে প্রতিমন্ত্রীকে সঙ্গে নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার শামসুল আলম সরকার পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল প্রেসক্লাব, প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়ন, জেলা সিভিল সার্জন, উপজেলা প্রশাসন ও পৌরসভাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।
এর আগে সন্ধ্যা থেকে টাঙ্গাইলের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ত্রিবেণীর উদ্যোগে দেশাত্মবোধক গান পরিবেশন এবং শহীদ মিনার প্রাঙ্গণে আলপনা অঙ্কনের আয়োজন করা হয়।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com