‘হয় মাদক ছাড়, না হয় এলাকা ছাড়’ ভাইরাল ভিডিওর মাদক সেবীকে আটক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৫
‘হয় মাদক ছাড়, না হয় এলাকা ছাড়’ ভাইরাল ভিডিওর মাদক সেবীকে আটক
প্রিন্ট অ-অ+

রাজবাড়ী প্রতিবেদক


রাজবাড়ীর বালিয়াকান্দিতে এসেম বিশ্বাস (৫২) নামে এক ব্যক্তিকে মাদকসেবনের অপরাধে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


শুক্রবার (২০ ফেব্রুয়ারী) সকালে বিষয়টি নিশ্চিত করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।


দন্ডপ্রাপ্ত মাদক সেবী এসেম বিশ্বাস জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বানজানা গ্রামের আকবর বিশ্বাসের ছেলে।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) রাতে মাদক সেবন কালে স্থানীয় লোকজন ঘি-কমলা থেকে তাকে (এসেম বিশ্বাস) আটক করে পুলিশে খবর দেয়।বালিয়াকান্দি থানা পুলিশ মাদক সেবনের স্থান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে তাকে আটক করে থানায় নিয়ে আসে।


তিনি আরও বলেন,আজ সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী ১টি মামলা দায়ের করা হয়।সেই সাথে তাকে দশদিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়, অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়।


স্থানীয় সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিনের ভেরিফাই ফেসবুক আইডিতে একটি ভিডিও ভাইরাল হয়।সেখানে দেখা যায় তুহিনুর রহমান তুহিন নিজে নারুয়া ইউনিয়নের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের বাড়ি বাড়ি গিয়ে মাদক ব্যবসা বন্ধের নির্দেশ দিচ্ছেন। তিনি মাদক ব্যবসায়ীদের হুশিয়ারি করছে ''হয় মাদক ছাড়, না হয় এলাকা ছাড়''।মুহূর্তেই ভিডিও ভাইরাল হলে,নেটিজেনরা প্রশংসা করে। এতে স্থানীয় লোকজন উৎসাহিত হয়ে রাতেই মাদক সেবন কালে এসেম বিশ্বাস কে আটক করে পুলিশে দেয়।


এ বিষয়ে জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন বলেন, আমি আমার ইউনিয়নের নামধারী প্রতিটি মাদক ব্যবসায়ীর বাড়ি গিয়ে মাদক ব্যবসা ছাড়তে বলেছিলাম। বিষয়টি স্থানীয়রা গুরুত্বের সাথে নিয়েছে এবং রাতেই এক মাদক সেবী কে আটক করে পুলিশে দিয়েছে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com