বকেয়া বেতন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৮
বকেয়া বেতন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বকেয়া বেতন ভাতা ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানা শ্রমিকরা।


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় এ ঘটনা ঘটে।


শ্রমিকরা জানায়, তিন মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ না করে গতকাল উলাইল এলাকার এইচ আর টেক্সটাইল মিলস এন্ড ডাইং কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। পরে আজ সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে এসে বন্ধের নোটিশ দেখে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে দুপুরে খবর পেয়ে মালিকপক্ষের সাথে আলোচনা করার ঘোষণা দিলে পুলিশ তারপর শ্রমিকরা মহাসড়ক অবরোধ সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বিদেশ থেকে কাজের অর্ডার না আসায় কারখানাটি বন্ধ ঘোষণা করে মালিক গতকাল ।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com