
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সাভার ও আশুলিয়ায় বিলবোর্ড ও ব্যানার ফেস্টুন অপসারণ করছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এসময় তিনি বলেন, আসন্ন রমজানে সাভারে কোন যানজট থাকবে না যানজট মুক্ত করা হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি দলীয়নেতাকর্মীদের নিয়ে সাভার ও আশুলিয়ায় বিলবোর্ড ও ব্যানার ফেস্টুন অপসারণ করে ক্লিন সাভার গ্রীন সাভার গড়ে তুললেন।
এসময় তিনি বলেন, সাভার ও আশুলিয়ায় ব্যানার ফেস্টুন বিলবোর্ড অপসারণ করা হয়েছে কোন জঞ্জাল থাকবে না জানিয়ে তিনি বলেন, সাভার ও আশুলিয়ায় কোন মাদক ব্যবসায়ী থাকতে পারবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন রমজানে সাভারে কোন যানজট থাকবে না যানজট মুক্ত করা হবে এবং ফুটপাত হকার মুক্ত করা হবে হকার মুক্ত করার পরে তাদের পূর্ণবাসন করা হবে বলেও বলেন তিনি।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]