রাজবাড়ীতে যুব‌ককে কুপিয়ে হত্যা
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯
রাজবাড়ীতে যুব‌ককে কুপিয়ে হত্যা
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে পূর্বশত্রুতার জে‌রে মো. জা‌হিদ ফ‌কির (৩০) নামের এক যুব‌ককে কু‌পি‌য়ে হত্যা ক‌রে‌ছে দুবৃর্ত্তরা।


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপু‌রে পৌর শহ‌রের বি‌নোদপুর এলাকায় এঘটনা ঘ‌টে ব‌লে জানায় রাজবাড়ী থানার ও‌সি (তদন্ত) আবু রা‌সেল।


নিহত জা‌হিদ ফ‌কির রাজবাড়ী পৌরসভার বি‌নোদপুর এলাকায় মাহাতাব ফ‌কি‌রের ছে‌লে।


নিহ‌তের বড় ভাই মামুন ফ‌কির জানায়, সকাল থে‌কে জা‌হিদ ফ‌কির বা‌ড়ি‌তেই ছি‌লে। দুপু‌রের দি‌কে বা‌ড়ির পা‌শে স্কুল মা‌ঠে যায় সে। সে সময় অজ্ঞাত ৪ থে‌কে ৫ যুবক তা‌কে এ‌লো পাথা‌রি কু‌পি‌য়ে জখম ক‌রে পা‌লি‌য়ে যায়। চিৎকার শু‌নে বা‌ড়ির লোকজন জা‌হিদ‌কে উদ্ধার ক‌রে রাজবাড়ী হাসপাতা‌লে নি‌য়ে এ‌লে চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রে।


রাজবাড়ী থানার ও‌সি (তদন্ত) আবু রা‌সেল জানান,খবর পে‌য়ে রাজবাড়ী থানা পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। পু‌লি‌শের প্রাথ‌মিক ধারণা পূর্ব শত্রুতার জে‌রে এই হত‌্যাকান্ড। এঘটনায় জ‌ড়িত‌দের গ্রেফতার চেষ্টা অব‌্যহত র‌য়ে‌ছে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com