১৮ মাস পর রাজবাড়ীতে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলন!
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৮
১৮ মাস পর রাজবাড়ীতে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলন!
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জুলাই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে হাসিনা সরকারের পতন পর থেকে সারাদেশের মতো রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে লুটপাট চালিয়ে আগুন দিয়ে ছিল বিক্ষুব্ধ জনতা। দীর্ঘ আঠারো মাসেরও বেশি সময় পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকে সারাদেশে কিছু কিছু স্থানে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলতে শুরু করেছে।


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে প্রথমে কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও পরে কেন্দ্রীয় নির্দেশনায় বিভিন্ন কর্মকান্ড পরিচালনার জন্য অফিস শুভ উদ্বোধন করা হলো লেখা ব্যানার লাগানো হয়।


প্রত্যক্ষদর্শী ভ্যান চালক ইসমাইল হোসেন বলেন, সকাল ১০টার সময় আমি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ট্রাক থেকে ভ্যানে মালামাল তুল ছিলাম। এ সময় ১৭/১৮ বছরের দুই যুবক আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন করে। এ সময় একটি ব্যানার টানিয়ে রেখে যায়।


রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা টানানোর বিষয়টি শোনার পর থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থা পরিদর্শন করেছে। থানা ও জেলা পুলিশ বিষয়টি ক্ষতিয়ে দেখছে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com