
সাভারে পৃথক অভিযানে তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার রাজাঘাট থেকে তাদেরকে গ্রেফতার
করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতারকৃত তিন মাদক ব্যবসায়ী হলো- ফুলজান, বিল্লাল ও রাশেদ।
গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় পুলিশ।
অপরদিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী গফুরকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বিরুলিয়া ইউনিয়নের কাকাবো উত্তর পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]