রাজবাড়ীর পাংশায় মাজার ভাঙতে যাওয়া যুবক গ্রেফতার
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২৬
রাজবাড়ীর পাংশায় মাজার ভাঙতে যাওয়া যুবক গ্রেফতার
রাজবাড়ী প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর পাংশায় লোহার হাতুড়ি দিয়ে ছালাপরা মামা পাগলের মাজারের গম্বুজ ভাঙতে যাওয়ায় হোসেন শেখ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম।


পুলিশ ও এজহার সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৭ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মাছপাড়া রেল স্টেশনের উত্তর পাশে অবস্থিত ছালাপরা মামা পাগলের মাজারের গম্বুজ লোহার হাতুড়ি দিয়ে ভাঙতে শুরু করে গ্রেফতারকৃত হোসেন শেখ। এসময় গম্বুজ ভাঙতে দেখে স্থানীয় লোকজন ও মাজারেরভক্তবৃন্দ আসামিকে আটক করে। এর আগেও হোসেন শেখ মাজারের ছাদের গম্বুজের কার্নিচ ভেঙে ফেলে। তখন স্থানীয় লোকজন ও মাজারেরভক্তরা তাকে ধরার চেষ্টা করলে আসামি পালিয়ে যায়।


পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, মাছপাড়া স্টেশনের পাশের ছালাপরা মামা পাগলের মাজারের গম্বুজ ভাঙতে যাওয়ায় হোসেন শেখকে স্থানীয় লোকজন আটক করে। পরে মাজারের খাদেম হাকিম সর্দার বাদী হয়ে এজাহার দায়ের করিলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com