
সাভার ও আশুলিয়ার গার্মেন্টস শ্রমিকরা কারখানা থেকে বেতন ভাতা তুলে যেন নিরাপদে বাসায় পৌছাতে পারে সেজন্য তাদের নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা ১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা.দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
শনিবাার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার নিশ্চিতপুর এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি আরও বলেন, আশুলিয়ার জামগড়াসহ বিভিন্ন স্থানে যে জলাবদ্ধতা রয়েছে তা বিভিন্ন ভাবে দূরকরণ করা হবে শ্রমিকদের জীবন মান উন্নয়নে বিএনপি কাজ করবে জানিয়ে তিনি আরও বলেন, আশুলিয়ায় নিম্ন আয়ের শ্রমিকরা যাতে বিনামুল্যে চিকিৎসা সেবা নিতে পারে সেজন্য একটি হাসপাতাল করা হবে এবং আশুলিয়াকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা হবে বলেও বলেন
তিনি।
এসময় সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]