পহেলা ফাল্গুন ও ভালবাসা দিবসে গোলাপ গ্রামে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০০
পহেলা ফাল্গুন ও ভালবাসা দিবসে গোলাপ গ্রামে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।


শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে দূর-দূরান্ত থেকে ফুলপ্রেমীরা পরিবার আত্মীয়-স্বজন
বন্ধু-বান্ধব প্রেমিক-প্রেমিকাকে নিয়ে গোলাপ গ্রামে ঘুরতে এসেছেন।


ঘুরতে এসে ফুলপ্রেমীরা কেউ ছবি তুলছেন ফুলের সাথে, কেউ খোপায় ফুল দিচ্ছেন কেউ আবার ফুল কিনে নিয়ে প্রিয়জনকে উপহার দিচ্ছেন। দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে গোলাপ গ্রামে সাদা গোলাপ, লাল গোলাপ সহ বিভিন্ন প্রজাতির ফুল ব্যাপক বেচা কেনা হচ্ছে। প্রতিটি গোলাপ খুচরা মূল্যে ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে করে ফুল চাষীদের মুখে হাসি ফুটেছে আজকের দিনটি উপলক্ষে।


সরেজমিনে গোলাপ গ্রাম ঘুরে দেখা গেছে, ফুলবাগানে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি কেউ ফুল কিনছেন কেউ প্রিয়জনকে দিচ্ছেন।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com